ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে আকস্মিক বজ্রপাতে রেজাউল করিম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ইসবপুর ইউনিয়নের বৈদ্যবাটি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। মৃত রেজাউল ওই গ্রামের মৃত গিয়াশ উদ্দিনের ছেলে। 


ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরুল কায়েশ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুর দেড়টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়লে রেজাউল করিম মাঠ থেকে গরু নিয়ে দ্রুত বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথেই আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা গরুগুলো ভয়ে দৌড়ে পালিয়ে বাড়িতে গিয়ে রক্ষা পায়।


ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মমিন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে। পরে দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑